- “গিভ এন্ড টেক(হার্ডকাভার)” already exists in your wishlist
হান্ড্রেড সিক্রেটস অব সাকসেস(হার্ডকাভার)
165.00৳ 220.00৳ (-25%)
প্রায় বিশ বছর ধরে প্রতি রবিবার সকালে আমি একটি সেমিনারে নিয়মিত উপস্থিত থাকি। আত্ম-উন্নয়নমূলক বক্তৃতা দিই। সেখানে অনেকে আসে। কিছু নতুন মুখ, কিছু পুরনো। সেই পুরনো মুখের মধ্যে কয়েকজন অতি উৎসাহী ছেলে আছে, যারা আমার বক্তৃতা শোনার জন্য অনেক দূর থেকে ছুটে আসে। আনি যখন কথা বলতে শুরু করি ছেলেগুলো আমার চারপাশ ঘিরে রাখে।
বক্তৃতা শেষে করতালি দিয়ে অভিবাদন জানায়। কিছুদিন পর আমি তাদের নিয়ে ভাবতে শুরু করলাম। একসময় সিদ্ধান্ত নিলাম, প্রতি সপ্তাহে আমি অন্তত একটি নীতি লিখে রাখব। বিগত বিশ বছর ধরে আমি এদের নিয়ে গবেষণা করেছি। তারা আমাকে এত পছন্দ করে কেন? এর পিছনে গোপনীয়তাটি আবিষ্কার করতে গিয়ে শুরু… সেইসব আলোচনার সংগ্রহ থেকে এই বইটি লেখা। আপনার হাতে পরীক্ষিত সাফল্যের শত গোপনীয়তা। এখানে গোপনীয়তা হলো কৌশল। এই কৌশল অবলম্বন করার মাধ্যমে সাফল্য অর্জন করা সহজ। সফলতার জন্য আপনার পরিকল্পনাটিকে কাজে লাগান। আপনার ভালো-মন্দ কেবল আপনি জানেন। অন্যের পক্ষে তা জানা সম্ভব নয়। তাই সঠিক নীতিটি অনুসরণ করতে সঠিক কাজটিকে বেছে নিন। পছন্দ যেহেতু আপনার, স্বেচ্ছায় এগিয়ে যান… কেউ আপনাকে চাপ প্রয়োগ করবে না।
তবে এ বইটি আপনার জীবনের সম্ভাবনাকে গুরুত্বপূর্ণ করে তুলতে সহায়তা করবে। এখানে সাফল্যের জন্য গোপনীয়তার যে মূলমন্ত্র উল্লেখ করা হয়েছে সেগুলো অনুসরণ করুন।
শত শত সফল মানুষ এগুলো বাস্তবায়ন করেছে। ফলে এই নীতিগুলো তাদের দৈনন্দিন জীবনে সাফল্য অর্জন করেছে। মনে রাখবেন, এই নীতিগুলো সাফল্যের জন্য সীমাবদ্ধ নয়। আমি এখানে প্রতিটি নীতি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন পদক্ষেপগুলো অনুসরণ করতে কোনো অসুবিধা না হয়। আশাকরি আপনি উপকৃত হবেন। ব্যক্তিত্ব, ব্যবসা বা ক্যারিয়ারে সাফল্য অর্জনের জন্য এগুলো প্রয়োগ করতে পারেন। এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তাহলে সাফল্যের পথে এগিয়ে যান।
বইটি থেকে আমরা শিখতে পারি কীভাবে ছোট ছোট অভ্যাস, সঠিক চিন্তাভাবনা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে জীবনে বড় সাফল্য অর্জন করা যায়। এই বইতে দেখানো হয়েছে—সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা একই কাজগুলোকে নিয়মিত ও শৃঙ্খলার সাথে করে।
এই বই পড়ে আমরা শিখি কীভাবে লক্ষ্য ঠিক করতে হয়, নিজের উপর বিশ্বাস রাখতে হয় এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হয়। পাশাপাশি এটি শেখায়—নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ মানসিকতা তৈরি করা, ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নেওয়া এবং সব সময় উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া।
সহজভাবে বললে, এই বই আমাদের শেখায় কীভাবে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করে ধীরে ধীরে সফল মানুষে পরিণত হওয়া







Reviews
There are no reviews yet.