প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট (হার্ডকভার)

450.00৳ 600.00৳  (-25%)

In stock

প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট” বই থেকে আপনি শিখবেন:

  1. বাজেটিং – মাসিক আয়-ব্যয় হিসাব করা ও সঞ্চয় করা।

  2. লক্ষ্যভিত্তিক সঞ্চয় – হোম, গাড়ি, পরিবার বা ভবিষ্যতের জন্য টাকা সংরক্ষণ।

  3. ঋণ ও দায়িত্ব – লোন ও ক্রেডিট কার্ড সতর্কতার সঙ্গে ব্যবহার।

  4. বিনিয়োগ – শেয়ার, FD, মিউচুয়াল ফান্ড ইত্যাদি।

  5. ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন – অপ্রয়োজনীয় খরচ কমানো ও নিয়মিত হিসাব-নিকাশ।

  6. প্রবাসীদের চ্যালেঞ্জ – রেমিটেন্স ও বিদেশে খরচ পরিচালনা।

💡 মূল উদ্দেশ্য: আয়-ব্যয় নিয়ন্ত্রণ, সঞ্চয়, দায়িত্বশীল ঋণ ব্যবহার, ও সম্পদ বৃদ্ধি।

শুধু টাকায় সুখ নিশ্চিত করে না, দরকার সঠিক আর্থিক পরিকল্পনা।

প্রবাসে যাওয়ার আগে কেউ ভাবেন না-একসময় নিজের পাঠানো টাকাই হয়ে উঠবে নিজের কষ্টের কারণ। দেশে বসে অনেকেই ভাবে, বিদেশ মানেই টাকা। কিন্তু সেই টাকার পেছনের ক্লান্তি, নিঃসঙ্গতা, মানসিক চাপ আর পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা-তা বোঝে না সবাই।

দুঃখের বিষয় হলো, যাঁরা দিনের পর দিন ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করেন, তাঁদের অনেকেই শেষমেশ ক্ষতিগ্রস্ত হন-নিজেদের না বোঝার কারণে নয়, বরং কাছের মানুষদের না বোঝার কারণে। ভুল বিনিয়োগে সব টাকা হারিয়ে যাওয়া, পরিবার, বন্ধুবান্ধব বা আত্মীয়ের প্রতারণা, ভুল বিনিয়োগ অথবা অপ্রয়োজনীয় খরচে অর্থ অপচয়-এই বাস্তবতা অনেক প্রবাসীর জীবনে ঘটে যায় চুপিসারে।

এই বইটি সেইসব ভুল থেকে রক্ষা পাওয়ার জন্য এক সতর্ক বার্তা। এটি মনে করিয়ে দেয়-শুধু পরিশ্রম করা যথেষ্ট নয়, সেই পরিশ্রমের ফসল রক্ষা করাও এক ধরনের গুরু দায়িত্ব।

আপনার উপার্জিত অর্থ যেন আপনার হাতেই থাকে, আপনার সিদ্ধান্তেই তা এগিয়ে চলে-এই বই সেই প্রত্যাশায় রচিত।

নিজেকে সুরক্ষিত রাখুন, কারণ আপনি শুধু পরিবারের ভরসা নন, আপনি নিজের স্বপ্নেরও দায়ভার বহন করেন।

Be the first to review “প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Main Menu