নেগোসিয়েশন(হার্ডকাভার)
150.00৳ 200.00৳ (-25%)
আদিম সমাজে যখন মানুষের মধ্যে পারস্পরিক বিনিময় প্রথার প্রবর্তন হয়, তখন থেকেই মানব জীবনের প্রতিটি পর্যায়ে বিশেষ করে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নেগোসিয়েশন প্রক্রিয়ার অদৃশ্য হাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লেখক এই বইয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিখ্যাত বিজনেসম্যানদের দৃষ্টান্ত তুলে ধরেছেন। প্রমাণ করার চেষ্টা করেছেন যে, কর্পোরেট জগতে একজন ব্যক্তির (ব্যবসায়িক কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রে) সফলতা লাভের জন্য নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি কার্যকর নেগোসিয়েশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। যে-কোনো ব্যবসায়িক চুক্তিতে সফল হওয়ার ক্ষেত্রে কীভাবে সফলভাবে নেগোসিয়েশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট অনুসরণীয় নীতিমালা এ গ্রন্থে বর্ণনা করেছেন। বইটি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে উত্তরোত্তর সফলতা লাভের জন্য একটি দৃষ্টান্তমূলক গাইডলাইন।
এই বইটি হলো নেগোসিয়েশন — লেখক ব্রায়ান ট্রেসি।
এই বই থেকে আপনি যা যা শিখতে পারবেনঃ
✅ ১. দরকষাকষির শক্তিশালী কৌশল
কিভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলে নিজের পক্ষে ভালো চুক্তি করতে হয়।
✅ ২. Win-Win মানসিকতা
এমনভাবে সমাধান করা, যাতে দুই পক্ষই লাভবান হয়।
✅ ৩. ব্যবসায়িক আলোচনা দক্ষতা
বেতন বৃদ্ধি, ব্যবসার ডিল, ক্লায়েন্ট হ্যান্ডলিং—সব ক্ষেত্রে কার্যকর টেকনিক।
✅ ৪. আবেগ নিয়ন্ত্রণ
আলোচনার সময় রাগ, ভয় বা চাপ কিভাবে সামলাতে হয়।
✅ ৫. প্রস্তুতি নেওয়ার সঠিক পদ্ধতি
মিটিং বা আলোচনার আগে কীভাবে পরিকল্পনা করলে সফলতা বাড়ে।
✅ ৬. কঠিন মানুষের সাথে কথা বলার কৌশল
যারা সহজে রাজি হয় না, তাদের সাথে কীভাবে যুক্তি ও ধৈর্যের সাথে আলোচনা করবেন।







Reviews
There are no reviews yet.