দ্য পাওয়ার অব সেলফ মাইন্ড কন্ট্রোল(হার্ডকাভার)

243.00৳ 325.00৳  (-25%)

In stock

ইচ্ছা শক্তি মানব জাতিকে সবার থেকে আলাদা করে রাখে। ইচ্ছা হলো নিজের সাধ, অভিপ্রায় কিংবা বাসনা কিংবা ব্যক্তি যা করতে চায়। কোনো ব্যক্তির কাজ করার শখ বা ইচ্ছা হওয়ার কারণেই সে কাজ করতে শুরু করে। অন্যদিকে, অনেক কাজ করার ইচ্ছা বা অভিপ্রায় হলেও সে অনুসারে তা না করলে, তখন সেটা হয়ে যায় দিবাস্বপ্ন।

‘দ্য পাওয়ার অব সেলফ মাইন্ড কন্ট্রোল’ বইটিতে লেখক বার্ট গোল্ডম্যান মানব ইচ্ছা শক্তি নির্বাচন ও এর প্রয়োজনীয়তা নিয়ে বাস্তব ও বৈজ্ঞানিক সম্মত আলোচনার মাধ্যমে উল্লেখ করেছেন যে- কিছু মানুষ জীবনের শুরুতেই তাদের ইচ্ছাকে নির্বাচন করতে পারেন না। আবার কেউবা বিষয়টি দেরিতে বুঝতে পেরে তা নির্বাচন করেন। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক হয় তার জন্য- যে কখনোই তা নির্বাচন করতে পারেন না। যেভাবে প্রয়োজন পৃথিবীকে মানুষ নিজের মতো করে দেখতে চায়। কিন্তু কেউ কেউ হয়তো বলবে-আমরা তো পৃথিবীকে সমানভাবে দেখি। এটা সবার জন্য একই রকম। সত্যিকার অর্থে, পৃথিবীটা সবার জন্য একই রকম হতে হবে কিংবা একই রকম থাকবে এর কোনো ধরাবাধা নিয়ম নেই। এখানেই মানুষের স্বাধীনতা নিহিত। একজন মানুষ যেভাবে নিজের পৃথিবীকে চান সেটাই তার জন্য প্রযোজ্য হবে।

বইটি থেকে তুমি শিখবে কীভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করে জীবনকে সঠিক পথে পরিচালনা করা যায়। এই বই দেখায়—আমাদের চিন্তাই আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে, আর কাজই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। তাই সঠিক চিন্তা গড়ে তোলাই সাফল্যের প্রথম ধাপ।
এই বই পড়ে তুমি বুঝবে কীভাবে নেগেটিভ চিন্তা দূর করে পজিটিভ মানসিকতা তৈরি করতে হয়, কীভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয় এবং কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। পাশাপাশি এটি শেখায়—ফোকাস ধরে রাখা, খারাপ অভ্যাস বদলানো এবং নিজের উপর আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল।
সহজভাবে বললে, এই বই তোমাকে শেখাবে কীভাবে নিজের মনকে শক্তিশালী করে তুমি নিজের লক্ষ্য, পড়াশোনা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও নিয়ন্ত্রিত ও সফল হতে পারো।

Be the first to review “দ্য পাওয়ার অব সেলফ মাইন্ড কন্ট্রোল(হার্ডকাভার)”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Main Menu