দ্য গ্রেটেস্ট সিক্রেট ইন দ্য ওয়ার্ল্ড(হার্ডকাভার)
225.00৳ 300.00৳ (-25%)
বইটি থেকে তুমি শিখবে জীবনে সফল ও পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য প্রয়োজনীয় অভ্যাস, মানসিকতা এবং নৈতিক মূল্যবোধ। লেখক Og Mandino দেখিয়েছেন—সাফল্যের আসল রহস্য কোনো শর্টকাট না, বরং প্রতিদিনের ভালো অভ্যাস, ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস।
এই বই পড়ে তুমি বুঝবে কীভাবে নিয়মিত কাজ করা, সময়কে মূল্য দেওয়া, নিজের লক্ষ্য পরিষ্কার রাখা এবং হাল না ছেড়ে এগিয়ে যাওয়াই সফলতার মূল চাবিকাঠি। পাশাপাশি এটি শেখায়—মানুষকে ভালোবাসা, ইতিবাচক চিন্তা রাখা এবং নিজের চরিত্র গঠন করা কতটা গুরুত্বপূর্ণ।
সহজভাবে বললে, এই বই তোমাকে শিখাবে কীভাবে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ভালো অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে নিজের জীবনকে সফল ও অর্থপূর্ণ করে তোলা যায়।
ব
আপনি এবং আমি দশটি সফলতার স্ক্রল নিয়ে মেতে উঠার আগে চলুন না একটু হার্ট টু হার্ট কথা বলে নেই।
আমি বলবো।
আপনি শুনবেন!
যে টাকাটা দিয়ে বইটি কিনলেন তা গোল্লায় গেল।
কেউ হয়তো প্রতি কেয়ার নিলো কি নিলো না, যে চাইলো আপনি আরো বড়ো হোন, হয়তো-বা সে আপনাকে ভালোবাসে, আপনাকে উপহার স্বরূপ দ্য গ্রেটেস্ট সিক্রেট ইন দ্য ওয়ার্ল্ড অথবা আপনি হয়তো-বা নিজেই বইটি কিনেছেন… যেভাবেই হোক বইয়ের পেছনে খরচ হওয়া টাকাটা গোল্লায় গেল।
টাকাটা গোল্লায় যাবে যদি আপনি হাজার হাজার মানুষের জন্য কাজ করেছে এমন একটি প্লান মেনে নিয়ে তা অনুসরণ করতে আগ্রহী না হোন।
টাকাটা গোল্লায় যাবে যদি এই প্লান থেকে ফল পাওয়া পর্যন্ত তা অনুসরণ করার আপনার সাহস, ধৈর্য এবং ইচ্ছাশক্তি না থাকে।
টাকাটা গোল্লায় যাবে যদি ৪৫ সপ্তাহের জন্য প্রতি কর্মদিবসে আপনার সময়ের দশটি মিনিট আপনি এই প্লানের জন্য ব্যয় করতে রাজী না হোন।
আমি গ্রীক-টাইপ-অডসমেকার হলে বলব এক বছরের মধ্যে আপনার আয় দ্বিগুণ থেকে তিনগুণ করতে এটি আপনাকে যত বেশি পারে সাহায্য করার সম্ভাবনা ৭৫ এ মাত্র ১।
‘কিন্তু আমি যে অন্যরকম।’ আপনি আমাকে মনে করিয়ে দিলেন।
সত্যি নাকি? গত বছরের জানুয়ারির ১ তারিখে আপনি যেসব প্রতিজ্ঞা
করেছিলেন তা কত দিন ধরে রেখেছিলেন? কি হয়েছিল সেসব টাকার যেগুলো আপনি খোয়াতে বসেছিলেন, সিগারেটের যা খাওয়া কমাতে চেয়েছিলেন বা সেকেন্ড ড্রিংকস এর যা বন্ধ করতে প্রতিজ্ঞা করেছিলেন?







Reviews
There are no reviews yet.