দ্য কম্পাউন্ড ইফেক্ট জাম্পস্টার্ট ইয়োর ইনকাম, ইয়োর লাইফ, ইয়োর সাকসেস(হার্ডকাভার)
240.00৳ 320.00৳ (-25%)
এ বইটি সাফল্য সম্পর্কে লেখা হয়েছে। সেই সাথে সফলতা অর্জন করতে কী কী করতে হবে, সেটা সম্পর্কেও এ বইটিতে লেখা হয়েছে। এখনই সময় যখন কেউ একজন আপনাকে এ বিষয়ে সরাসরি কিছু বলবে কিংবা কারো এ বিষয়ে বলা উচিত। আপনি এ বিষয়ে অনেকদিন ধরেই বিভ্রান্ত হচ্ছেন। আসলে এ বিষয়ে কোনো ম্যাজিক বুলেট কিংবা কোনো গোপন ফর্মুলা নেই। অথবা দ্রুতগতিতে কোনো পিক্স করার মতো ব্যাপার নেই। আপনি দৈনিক কেবল ২ ঘন্টা ধরে ইন্টারনেটে সময় দিলেই প্রতি বছরে নির্ধারিতভাবে ২০,০০,০০০ ডলার উপার্জন করতে পারবেন না। এক সপ্তাহের মধ্যেই আপনার ওজন ৩০ পাউন্ড কমে যাবে না। কোনো ক্রিম মেখে আপনি নিজের চেহারা থেকে ২০ বছর বয়স কমিয়ে ফেলতে পারবেন না। নিজের প্রেমময় জীবনকে আপনি কোনো নির্দিষ্ট পিল খেয়েই ঠিক করে নিতে পারবেন না। অথবা অন্য যে কোনো ধরনের স্কিমে আপনি দীর্ঘস্থায়ী সফলতা পাবেন না। এটা অবশ্যই ভালো হতো যদি আপনি নিজের জন্য সাফল্য, সুনাম, আত্মবিশ্বাস, সুন্দর-স্বাস্থ্যকর সম্পর্ক, সুস্বাস্থ্য আর ভালো থাকাকে স্থানীয় কোনো ওয়ালমার্টের সাজানো তাকের উপর থেকে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে কিনে আনতে পারতেন। কিন্তু এটা কখনোই সম্ভব নয়।
আমরা ধারাবাহিকভাবে আরো বেশি ধনী হওয়ার, আরো ফিট হয়ে ওঠার, আরো তরুণ হওয়ার, আরো সেক্সি হওয়ার শিহরণ জাগানো বিভিন্ন দাবি-দাওয়া দ্বারা প্রভাবিত হই… আর এ সবকিছু হবে একেবারে রাতারাতি কেবল ৩৯.৯৫ ডলারের বিনিময়ে। এ ধরনের বার বার কানের কাছে বেজে চলা মার্কেটিং ম্যাসেজগুলো আসলে সফলতার জন্য কী প্রয়োজন সেই বিষয়ে আমাদের মূল চিন্তার স্রোতকে বিভ্রান্ত করে দিচ্ছে। তাই এখন আমরা সফলতার জন্য আসলে কী প্রয়োজন এই সহজ অথচ গভীরতর জ্ঞানের প্রতি দৃষ্টিপাত করার মতো ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি।
বইটি থেকে তুমি শিখবে—ছোট ছোট অভ্যাস ও প্রতিদিনের ছোট সিদ্ধান্ত কীভাবে দীর্ঘমেয়াদে বড় সাফল্য তৈরি করে। লেখক Darren Hardy দেখিয়েছেন, একদিনে বড় পরিবর্তন না এলেও ধারাবাহিক ভালো কাজের প্রভাব জমতে জমতে বিশাল ফল দেয়। এই বই পড়ে তুমি বুঝবে কেন নিয়মিত সেভিংস, প্রতিদিন একটু পড়াশোনা, প্রতিদিন সামান্য স্কিল ডেভেলপমেন্ট—এসবই ভবিষ্যতে বড় পার্থক্য গড়ে দেয়। একইভাবে খারাপ অভ্যাসও ধীরে ধীরে বড় ক্ষতি করতে পারে।
বইটি তোমাকে লক্ষ্য ঠিক করা, সময়কে সঠিকভাবে ব্যবহার করা, নিজের অগ্রগতি ট্র্যাক করা এবং শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ার কৌশল শেখায়। সহজভাবে বললে, তুমি শিখবে কীভাবে ধারাবাহিকতা, ধৈর্য এবং সঠিক অভ্যাস দিয়ে নিজের জীবন, ক্যারিয়ার ও আর্থিক অবস্থাকে ধাপে ধাপে উন্নত করা যায়।







Reviews
There are no reviews yet.