থিংক অ্যান্ড গ্রো রিচ(হার্ডকাভার)

262.50৳ 350.00৳  (-25%)

In stock

এ বইয়ের প্রতিটি অধ্যায়ে টাকা উপার্জনের রহস্য বর্ণিত হয়েছে। আর এ বর্ণনাগুলো আমি করেছি দীর্ঘদিন ধরে পাঁচশোরও বেশি অত্যন্ত ধনী কিছু ব্যক্তির জীবনী পর্যবেক্ষণের মাধ্যমে।

প্রায় পঁচিশ বছর আগে অ্যান্ড্রু কার্নেগি আমার মনে এই চিন্তার অবতারণা করেন। যখন সেই চালাক এবং মনোমোহিনী স্কটিশ বুড়ো আমার মনে এই বীজ বপন করেন তখন আমি একজন বালক বৈ আর কিছু নই। চেয়ারে পিঠ ঠেকিয়ে বসা, চোখে আনন্দের চমক নিয়ে তিনি সতর্কতার সঙ্গে আমাকে পর্যবেক্ষণ করছিলেন এটা দেখতে যে, তার কথা বোঝার মতো বুদ্ধি আমার আছে কি-না।

যখন তিনি দেখেন যে, আমি ধারণাটা গ্রহণ করেছি তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি অন্তত বিশ বছর ধরে বিশ্বের নর এবং নারীকে এই রহস্য জানানোর জন্য প্রস্তুত করতে রাজি আছি কি-না। আমি বলেছিলাম, আমি পারব এবং কার্নেগি সাহেবের সহযোগিতায় আমি সেই প্রতিজ্ঞা রাখতে সক্ষম হয়েছিলাম।

এ বইয়ে সেই রহস্যের উল্লেখ আছে, যা অন্তত সব পেশার ব্যক্তির ওপর পরীক্ষা করে তারপর নির্ধারণ করা হয়েছে। জনাব কার্নেগি যে একটি জাদুকরী সূত্র প্রয়োগ করে বিশাল সম্পদের মালিক হয়েছেন তা মানুষের গোচরে আনা প্রয়োজন কিন্তু তিনি জানতেন এ রহস্য উদ্‌ঘাটনে বিস্তারিত গবেষণা প্রয়োজন। তিনি আশা করেছিলেন, আমি হয়তো বিভিন্ন নারী ও পুরুষের জীবন পর্যবেক্ষণ করে সেই সূত্রের প্রয়োগ ও পরীক্ষণের বিষয়টি নিশ্চিত হতে পারব।

তিনি বিশ্বাস করতেন যেন এ সূত্র সব পাবলিক স্কুল ও কলেজে পড়ানো হোক। তিনি এটাও ভাবতেন, এটা যদি ঠিকভাবে পড়ানো হয় তাহলে পুরো

Category:

থিংক অ্যান্ড গ্রো রিচ  আত্মউন্নয়ন ও সফলতার জগতে এক অনন্য ক্লাসিক। বহু বছর ধরে সফল ব্যক্তিদের জীবন, অভ্যাস ও চিন্তাধারা নিয়ে গবেষণা করে Napoleon Hill এই বইটি রচনা করেন। তাঁর মূল বার্তা স্পষ্ট—সাফল্য শুরু হয় চিন্তা থেকে; মন যেমন ভাবতে শেখে, জীবন তেমনই গড়ে ওঠে।

এই বইয়ে দেখানো হয়েছে কীভাবে দৃঢ় ইচ্ছাশক্তি, অবিচল বিশ্বাস, সুনির্দিষ্ট লক্ষ্য এবং ধারাবাহিক প্রচেষ্টা একজন সাধারণ মানুষকেও অসাধারণ সাফল্যের পথে এগিয়ে নিতে পারে। লেখক ব্যাখ্যা করেছেন, কেবল স্বপ্ন দেখলেই হবে না—সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত কাজ, ইতিবাচক মানসিকতা এবং সঠিক মানুষের সাথে সংযোগ।

বইটির অন্যতম শক্তি হলো “মাস্টারমাইন্ড” ধারণা, যেখানে বলা হয়েছে—সফলতা একার নয়; সঠিক চিন্তাধারার মানুষদের সাথে মিলিত প্রচেষ্টাই বড় অর্জনের জন্ম দেয়। পাশাপাশি অবচেতন মনের শক্তি, আত্মবিশ্বাসের গুরুত্ব এবং অধ্যবসায়ের মূল্যও গভীরভাবে তুলে ধরা হয়েছে।

থিংক অ্যান্ড গ্রো রিচ” শুধু অর্থসম্পদ অর্জনের দিকনির্দেশনা নয়; এটি মানসিক সমৃদ্ধি, আত্মবিশ্বাস ও লক্ষ্যভিত্তিক জীবনের একটি পূর্ণাঙ্গ দার্শনিক পথনির্দেশ। যারা জীবনে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত, তাদের জন্য এই বই এক অনুপ্রেরণার উৎস।

Be the first to review “থিংক অ্যান্ড গ্রো রিচ(হার্ডকাভার)”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Main Menu