• দ্য গ্রেটেস্ট সিক্রেট ইন দ্য ওয়ার্ল্ড(হার্ডকাভার)

    বইটি থেকে তুমি শিখবে জীবনে সফল ও পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য প্রয়োজনীয় অভ্যাস, মানসিকতা এবং নৈতিক মূল্যবোধ। লেখক Og Mandino দেখিয়েছেন—সাফল্যের আসল রহস্য কোনো শর্টকাট না, বরং প্রতিদিনের ভালো অভ্যাস, ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস।
    এই বই পড়ে তুমি বুঝবে কীভাবে নিয়মিত কাজ করা, সময়কে মূল্য দেওয়া, নিজের লক্ষ্য পরিষ্কার রাখা এবং হাল না ছেড়ে এগিয়ে যাওয়াই সফলতার মূল চাবিকাঠি। পাশাপাশি এটি শেখায়—মানুষকে ভালোবাসা, ইতিবাচক চিন্তা রাখা এবং নিজের চরিত্র গঠন করা কতটা গুরুত্বপূর্ণ।
    সহজভাবে বললে, এই বই তোমাকে শিখাবে কীভাবে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ভালো অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে নিজের জীবনকে সফল ও অর্থপূর্ণ করে তোলা যায়।

    225.00৳ 300.00৳ 
  • দ্য নিটি গ্রিটি অব ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ(হার্ডকভার)

    ইনসিউরিং ইয়োর ফাইন্যান্সিয়াল ফ্রিডম

    by সাইফুল হোসেন

    এই বইটি উপযুক্ত
    📌 ব্যাংকার, ব্যাংক প্রশিক্ষণার্থী, ফিনটেক পেশাজীবী, এবং
    📌 যেকোনো ব্যক্তি যিনি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী

    এটি শুধু একটি বই নয়আধুনিক ব্যাংকিংয়ের সফলতা অর্জনের জন্য একটি কার্যকরী গাইড।

    337.00৳ 450.00৳ 
  • দ্য পাওয়ার অব সেলফ মাইন্ড কন্ট্রোল(হার্ডকাভার)

    ইচ্ছা শক্তি মানব জাতিকে সবার থেকে আলাদা করে রাখে। ইচ্ছা হলো নিজের সাধ, অভিপ্রায় কিংবা বাসনা কিংবা ব্যক্তি যা করতে চায়। কোনো ব্যক্তির কাজ করার শখ বা ইচ্ছা হওয়ার কারণেই সে কাজ করতে শুরু করে। অন্যদিকে, অনেক কাজ করার ইচ্ছা বা অভিপ্রায় হলেও সে অনুসারে তা না করলে, তখন সেটা হয়ে যায় দিবাস্বপ্ন।

    ‘দ্য পাওয়ার অব সেলফ মাইন্ড কন্ট্রোল’ বইটিতে লেখক বার্ট গোল্ডম্যান মানব ইচ্ছা শক্তি নির্বাচন ও এর প্রয়োজনীয়তা নিয়ে বাস্তব ও বৈজ্ঞানিক সম্মত আলোচনার মাধ্যমে উল্লেখ করেছেন যে- কিছু মানুষ জীবনের শুরুতেই তাদের ইচ্ছাকে নির্বাচন করতে পারেন না। আবার কেউবা বিষয়টি দেরিতে বুঝতে পেরে তা নির্বাচন করেন। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক হয় তার জন্য- যে কখনোই তা নির্বাচন করতে পারেন না। যেভাবে প্রয়োজন পৃথিবীকে মানুষ নিজের মতো করে দেখতে চায়। কিন্তু কেউ কেউ হয়তো বলবে-আমরা তো পৃথিবীকে সমানভাবে দেখি। এটা সবার জন্য একই রকম। সত্যিকার অর্থে, পৃথিবীটা সবার জন্য একই রকম হতে হবে কিংবা একই রকম থাকবে এর কোনো ধরাবাধা নিয়ম নেই। এখানেই মানুষের স্বাধীনতা নিহিত। একজন মানুষ যেভাবে নিজের পৃথিবীকে চান সেটাই তার জন্য প্রযোজ্য হবে।

    243.00৳ 325.00৳ 
  • দ্য বিজনেস স্কুল – নেটওয়ার্ক মার্কেটিংয়ের গোপন দিক উন্মোচন

    রবার্ট টি. কিয়োসাকি ও শ্যারন এল. লেস্টার এর লেখা দ্য বিজনেস স্কুল কেবল নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে লেখা আরেকটি বই নয়—এটি একজন উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো এক শক্তিশালী দিকনির্দেশনা।
    যদি আপনি আগে থেকেই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, এই বইটি আপনার জানা বিষয়গুলো নতুনভাবে যাচাই করে দেখতে সাহায্য করবে। আর আপনি যদি এখনই শুরু করার কথা ভাবছেন, তাহলে এটি এমন কিছু অমূল্য মূল্যবোধ ও সম্ভাবনা তুলে ধরবে, যা সাধারণত চোখে পড়ে না।
    মূল বার্তা:
    • নেটওয়ার্ক মার্কেটিং শুধু অতিরিক্ত আয়ের উৎস নয়
    • এটি ব্যক্তিগত উন্নয়ন, লিডারশিপ ও আর্থিক স্বাধীনতার একটি রাস্তা
    • যারা আর্থিক শিক্ষাকে গুরুত্ব দেন, তাদের জন্য এটি এক অসাধারণ গাইড
    এই বই আপনাকে শেখাবে—কীভাবে নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে শুধুই একটি ব্যবসা নয়, বরং একটি জীবন বদলে দেওয়ার পথ।
    225.00৳ 300.00৳ 
  • দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেলিউর অ্যান্ড সাকসেস(হার্ডকভার)

    📘 ব্যবসায় ব্যর্থতা থেকে সফলতার পথে — একটি শিক্ষণীয় ও প্রেরণাদায়ক যাত্রা
    এই বইটি লেখা হয়েছে তাদের জন্য, যারা বুঝতে চান কেন অনেক ব্যবসা শুরু করেও ব্যর্থ হয়—এবং সেই ব্যর্থতা কাটিয়ে কীভাবে টেকসই সফলতা অর্জন করা যায়।
    সাইফুল হোসেন তার নিজস্ব অভিজ্ঞতা ও গবেষণাকে ভিত্তি করে বইটিতে বিশ্লেষণ করেছেন—
    • ব্যবসায়িক ব্যর্থতার মূল কারণ
    • ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল
    • সঠিক পরিকল্পনা ও বাজার বিশ্লেষণের গুরুত্ব
    • আর্থিক নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা অর্জনের পথ
    375.00৳ 500.00৳ 
  • নেগোসিয়েশন(হার্ডকাভার)

    আদিম সমাজে যখন মানুষের মধ্যে পারস্পরিক বিনিময় প্রথার প্রবর্তন হয়, তখন থেকেই মানব জীবনের প্রতিটি পর্যায়ে বিশেষ করে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নেগোসিয়েশন প্রক্রিয়ার অদৃশ্য হাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লেখক এই বইয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিখ্যাত বিজনেসম্যানদের দৃষ্টান্ত তুলে ধরেছেন। প্রমাণ করার চেষ্টা করেছেন যে, কর্পোরেট জগতে একজন ব্যক্তির (ব্যবসায়িক কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রে) সফলতা লাভের জন্য নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি কার্যকর নেগোসিয়েশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। যে-কোনো ব্যবসায়িক চুক্তিতে সফল হওয়ার ক্ষেত্রে কীভাবে সফলভাবে নেগোসিয়েশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট অনুসরণীয় নীতিমালা এ গ্রন্থে বর্ণনা করেছেন। বইটি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে উত্তরোত্তর সফলতা লাভের জন্য একটি দৃষ্টান্তমূলক গাইডলাইন।

    150.00৳ 200.00৳ 
  • প্যারেন্টিং(হার্ডকভার)জুলফিকার হায়দার

    বাবা-মায়েরা চান সন্ধান শুধু লেখাপড়ায় না, সবকিছুতে ভালো করুক। সেরাদের সেরা হয়ে মুখ উজ্জ্বল করুক।

    আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠুক। সন্তানকে ঘিরে এসব স্বপ্ন পূরণের জন্য বাবা-মায়েরা সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করেন। বাস্তবে তাদের এই প্রচেষ্টায় নানা ধরণের সমস্যা বাধা সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রে গতানুগতিক কৌশল প্রয়োগ করে এসব সমস্যা মোকাবিলা করা হয়।

    ফলে যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও অনেক ছেলেমেয়ে বাবা-মায়ের প্রত্যাশা পূরণ করতে পারে না। কেউ কেউ বিপথগামী হয়ে নিজের পরিবার ও সমাজের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

    সন্তান মানুষ করতে গিয়ে অভিভাবকরা অজান্তেই কিছু ল’ করেন। এর পিছনে মোটাদাগে কিছু কারণ আছে। যেমন, সম্ভাব্য চ্যালেঞ্জ বা সমস্যা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা।

    সমস্যা মোকাবিলায় উপযুক্ত কলা-কৌশল জানা না থাকা। বিভিন্ন বয়সে সন্তানের চাহিদা ও যত্ন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা। ব্যক্তিগত আচরণ ও অভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন না আনা। করণীয় ও বর্জনীয় বিষয়গুলো মেনে চলার ব্যাপারে উদাসীন থাকা। ধর্মীয় বিধি-বিধান এড়িয়ে চলার চেষ্টা ইত্যাদি। এসব উপেক্ষিত বিষয় বইটির মূল উপজীব্য।

    বইটিতে সব বয়সের বাবা-মাকে প্যারেন্টিং বিষয়ে সচেতন করার চেষ্টা করা হয়েছে। সন্তান মানুষ করার কাজে সফল হওয়ার জন্য এখানে কার্যকর নানা উপায় বর্ণনা করা হয়েছে। জীবনের গল্প শিরোনামে বর্তমান সময়ের বেশকিছু পারিবারিক চিত্র তুলে ধরা হয়েছে। চিন্তাশীল পাঠক এসব গল্পের মধ্যে প্যারেন্টিং বিষয়ে অনেক প্রয়োজনীয় শিক্ষা

    খুঁজে পাবেন। বইটিতে প্রায় শ’খানেক আঁকা ছবি রয়েছে। বইয়ের লিখিত অংশ বুঝতে ছবিগুলো বিশেষভাবে সহায়ক হবে।

    337.00৳ 450.00৳ 
  • প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট (হার্ডকভার)

    প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট” বই থেকে আপনি শিখবেন:

    1. বাজেটিং – মাসিক আয়-ব্যয় হিসাব করা ও সঞ্চয় করা।

    2. লক্ষ্যভিত্তিক সঞ্চয় – হোম, গাড়ি, পরিবার বা ভবিষ্যতের জন্য টাকা সংরক্ষণ।

    3. ঋণ ও দায়িত্ব – লোন ও ক্রেডিট কার্ড সতর্কতার সঙ্গে ব্যবহার।

    4. বিনিয়োগ – শেয়ার, FD, মিউচুয়াল ফান্ড ইত্যাদি।

    5. ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন – অপ্রয়োজনীয় খরচ কমানো ও নিয়মিত হিসাব-নিকাশ।

    6. প্রবাসীদের চ্যালেঞ্জ – রেমিটেন্স ও বিদেশে খরচ পরিচালনা।

    💡 মূল উদ্দেশ্য: আয়-ব্যয় নিয়ন্ত্রণ, সঞ্চয়, দায়িত্বশীল ঋণ ব্যবহার, ও সম্পদ বৃদ্ধি।

    450.00৳ 600.00৳ 
  • মার্কেটিং অ্যান্ড সেলস ইন মডার্ন ব্যাংকিং(হার্ডকভার)

    📘 মার্কেটিং এন্ড সেলস ইন মডার্ন ব্যাংকিং — আধুনিক ব্যাংকিংয়ে সাফল্যের রোডম্যাপ
    আজকের ব্যাংকিং আর শুধু লেনদেন নয়—এটি এখন গ্রাহক সম্পর্ক, ডিজিটাল প্রযুক্তি এবং উদ্ভাবনের এক পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম। এই পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকতে চাইলে ব্যাংকিং পেশাজীবীদের প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি, সেলস স্কিলস এবং কৌশলগত মার্কেটিং জ্ঞান।
    ” মার্কেটিং এন্ড সেলস ইন মডার্ন ব্যাংকিং ” বইটি ঠিক সেই প্রয়োজন পূরণে তৈরি।
    এখানে আপনি শিখবেন—
    • কীভাবে আধুনিক গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করবেন
    • কোন কোন ডিজিটাল চ্যানেল ও মার্কেটিং স্ট্র্যাটেজি এখন সবচেয়ে কার্যকর
    • সেলস এবং রেভিনিউ বৃদ্ধিতে কোন কৌশলগুলো বাস্তবে কাজ করে
    এই বইটি উপযুক্ত—
    📌 ব্যাংকার, ব্যাংক প্রশিক্ষণার্থী, ফিনটেক পেশাজীবী, এবং
    📌 যেকোনো ব্যক্তি যিনি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী
    ________________________________________
    এটি শুধু একটি বই নয়—আধুনিক ব্যাংকিংয়ের সফলতা অর্জনের জন্য একটি কার্যকরী গাইড।
    375.00৳ 500.00৳ 
  • মাস্টার ইয়োর টাইম মাস্টার ইয়োর লাইফ(হার্ডকাভার)

    যারা কর্পোরেট দুনিয়ায় সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই বইটি তাদের জন্য। একবিংশ শতাব্দিতে আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে সফলতার ধারণা এবং মাত্রা একটি ভিন্নতর পর্যায়ে উপনীত হয়েছে। বইটি মূলত বিখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং মনোবিজ্ঞানী ব্রায়ান ট্রেসি প্রদত্ত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনারে দেওয়া পরামর্শগুলোর আলোকে লিখা হয়েছে। কর্পোরেট দুনিয়ায় এ ধরনের পরামর্শগুলো অনুসরণ করে বর্তমান সময়ে পৃথিবীর কোটি কোটি মানুষেরা সফলতা লাভকরতে সক্ষম হয়েছেন।

    কর্পোরেট দুনিয়ায়, সমগ্র পৃথিবীতে বইটি ব্যাপক পরিমাণে আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে। কর্পোরেট ক্যারিয়ারে যারা এই বইটির পরামর্শগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হয়েছে তারা তাদের ক্যারিয়ার ইতিবাচক পরিবর্তন দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছেন। তারা বিভিন্ন ধরনের ইমেইল এবং মেসেজের মাধ্যমে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

    ব্রায়ান ট্রেনি বর্তমান সময়ে পৃথিবীতে আলোচিত বিখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং দার্শনিকদের মধ্যে অন্যতম হিসেবে মর্যাদা লাভ করেছেন। তার ব্যক্তিগত জীবনে প্রাপ্ত বিভিন্ন অভিজ্ঞতা এবং কর্পোরেট দুনিয়ায় সারা পৃথিবী ঘুরে বেড়িয়ে বিভিন্ন কোম্পানির কার্যক্রমগুলো এবং বিভিন্ন সফল ব্যবসায়ীদের এবং উদ্যোক্তাদের বিভিন্ন কার্যক্রমগুলো অত্যন্ত গভীরভাবে গবেষণা করেছেন। গবেষণার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতাগুলোকে তিনি এর মধ্যে তুলে ধরেছেন।

    243.00৳ 325.00৳ 
  • সাকসেস টুলস্(হার্ডকাভার)

    আচ্ছা আপনি কি এই লেখাটা পড়ার জন্য কোনো টুলস্ ব্যবহার করছেন?

    আপনি কি আপনার প্রতিদিনের জীবনকে সহজ করতে

    নানাবিধ টুলস্ ব্যবহার করেন?

    উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি প্রতিনিয়ত প্রতিটি কাজে নিশ্চয়ই সফলতা চান, সে সফলতাকে পাওয়ার জন্য আপনি কোনো টুলস্ ব্যবহার করবেন না? নিশ্চয়ই করবেন!

    সফলতা কোনো কুড়িয়ে পাওয়া ফুল নয়। সফলতা হচ্ছে একটি পরিকল্পিত লক্ষ্যের দিকে ধাবিত হয়ে তাকে অর্জন করা। আর এই অর্জন করার জন্য প্রয়োজন কিছু ছোটো ছোটো নিয়ামক। যেগুলোকে অভ্যাসে পরিণত করলে আপনি আপনার স্বপ্নকে ইচ্ছায় রূপান্তর করতে পারবেন, ইচ্ছাকে রূপান্তর করতে পারবেন শক্তিতে আর শক্তিকে রূপান্তর করতে পারবেন ফলাফলে। সে ফলাফলকে কাজে লাগানোই সফলতা। সাকসেস টুলস্ বইটি আপনাকে সেসব ছোটো ছোটো হীরের টুকরা খুঁজে দেবে যেগুলো আপনি নিজের ভেতর শক্তির পরিবর্তন করে সফলতায় রূপান্তর করে কাজে লাগাতে পারবেন। শুধু কথার ফুলঝুরি নয়, কাজের ফল দেখতে চাইলে আজই এগুলো জেনে নিয়ে জীবনে প্রয়োগ করুন। ফলাফল নিজের কাছ থেকে নিজেই বুঝে নিন।

    225.00৳ 300.00৳ 

Main Menu