- “কাইজেন(হার্ডকাভার)” already exists in your wishlist
- “কাইজেন(হার্ডকাভার)” already exists in your wishlist
-
আই অ্যাম অ্যা বিজনেসম্যান(হার্ডকাভার)
বিজনেসম্যান হওয়ার ইচ্ছে আছে, কিন্তু বিজনেসম্যান হওয়ার জন্য বাস্তবসম্মত উপায়গুলো অনেকেরই জানা নেই। বিজনেসম্যান হওয়ার জন্য প্রাথমিক প্রস্তুতি, পদক্ষেপ এবং যোগ্যতা অর্জনের বিভিন্ন উপায় সম্পর্কে অনেক তথ্য এই বইতে উপস্থাপন করা হয়েছে। বিজনেস শুরু করার পূর্বে সফলতা ও ব্যর্থতার কারণগুলো জেনে বিজনেস শুরু করলে বিজনেসম্যান-এর সফলতা অর্জনের সম্ভাবনা বেড়ে যায়। বিজনেস-এ সফলতার মূলমন্ত্র হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার তৈরি করা। আপনি যদি নতুন কাস্টমার তৈরির টেকনিক এবং স্ট্র্যাটেজিগুলো আয়ত্ত্ব করে ব্যবসা শুরু করেন তবে নতুন নতুন কাস্টমার তৈরির মাধ্যমে আপনার ব্যবসায় প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। তাছাড়া বিজনেস করার জন্য বিজনেস প্ল্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ বিজনেসম্যান বিজনেস প্ল্যান না করেই ব্যবসা শুরু করে দ্রুতই ব্যর্থদের তালিকায় নিজেদের নাম লেখায়। বিজনেস প্ল্যান করার বিভিন্ন নিয়ম-কানুন উল্লেখ করা হয়েছে এ গ্রন্থে যা পড়লে খুব সহজেই বিজনেস প্ল্যান করে বিজনেস শুরু করতে পারবেন। একইসাথে বিজনেস আইডিয়া ডেভেলপমেন্টের বিভিন্ন উপায়, কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। সেলস, মার্কেটিং এবং ব্র্যান্ডিং ব্যতিত বিজনেস অর্থহীন। সুতরাং সেলস, মার্কেটিং এবং ব্র্যান্ডিং সম্পর্কে চমৎকার সব তথ্য এই বইতে উল্লেখ করা হয়েছে। আশা করছি, বিজনেসম্যান হওয়ার জন্য এই বইটি আপনাকে সঠিক দিক-নির্দেশনা দিয়ে বিজনেসম্যান হতে সহায়তা করবে।
225.00৳300.00৳আই অ্যাম অ্যা বিজনেসম্যান(হার্ডকাভার)
225.00৳300.00৳ -
আমি কি এককাপ কফিও খাবোনা!(হার্ডকাভার)
মাস শেষে তি আপনি বুঝতেই পারেন না কে আপনার আয়ের সব টাকা ভোগায় গেল। আপনার কি মনে হয় যে আরও বেশি আর সরনেই সাদ সমস্যার সমাধান হবে। যাবি আপনি পাত খরচ করে শেষে ভাবেন, ‘আর কতদিন এভাবে চলবে?”
আপনার প্রশ্নের উত্তর বিছে কাছে A বইয়ে- ‘আমি কি এক কাপ কফিও পারে না।” এই বইটি কোনো অর্থনীতিবিদের ক্লাসকম লেকচার নয়, নয় কোনো কঠিন ফাইন্যান্স থিওরি। বরং এটি জীবনের প্রতিটি প্রাসঙ্গিক খরচ, আদো আদার এবং স্কুলের এক একটি বাস্তব প্রতিচ্ছবিঃ লেখকের তিন দশকের লেখালেখির অভিজাত্য, আর্থিক পরামর্শদানের বাস্তব কাজ এবং মানুষের দীর ঘনিষ্ঠ পর্যবেক্ষণ থেকে উঠে এসেছে এস আর্টিকেল, যা আপনার নিজের জীবনের সাপে মিলে যাবে।
“আমি কি এক কাপ কফিও না।”-শিরোনামটি যতটা সহজ, প্রশ্নটি তার গভীর। কারণ এই কফির মতোই আমাদের অনেক খরচ প্রতিদিন হয়, যেগুলো হ প্রয়োজন নয়, বরং অভ্যাস। আর সেখান থেকেই শুরু হয় অর্থের অপচয়, সঞ্চয়ের শূন্যতা ভবিষ্যতের অনিশ্চয়তা। এই বই সেই অভ্যা প্রশ্নবিদ্ধ করে, আপনাকে বাধ্য করে ভাবতে ‘এই খরচটা কি সত্যিই জরুরি ছিল?’ ‘আমি কি এক কাপ কফিও খাবো না। এটা কেবল একটি কই নয়, এটি একটি অনুশীলন, একটি প্রতিজ্ঞা, একটি যাত্রা যেখানে শেষ নেই, আছে শুধু উন্নতির পথ।
487.00৳650.00৳আমি কি এককাপ কফিও খাবোনা!(হার্ডকাভার)
487.00৳650.00৳ -
ইমোশনাল ইন্টেলিজেন্স(হার্ডকাভার)
ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে ড্যানিয়েল গোলম্যান ১৯৯৫ সালে প্রথম বই বের করার পর থেকেই ক্রমে বিশ্বব্যপী এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। বাংলাদেশে এই ধারণাটা এখনো অনেক নতুন। মাত্র হাতে গোনা কয়েকজন প্রশিক্ষক এ সম্পর্কে প্রশিক্ষণ দিলেও বাংলায় ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে কোনো মৌলিক বই এই প্রথম। লেখক খুব সাবলীল ভাষায়, তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে, গল্পের ছলে এই জটিল এবং গুরুগম্ভীর বিষয়কে সহজেই বুঝতে পারার মতো করে এখানে তুলে ধরছেন।
225.00৳300.00৳ইমোশনাল ইন্টেলিজেন্স(হার্ডকাভার)
225.00৳300.00৳ -
কনটেন্ট মার্কেটিং(কনটেন্ট মার্কেটিং)
বাংলাদেশে কনটেন্ট মার্কেটিং টার্মটা জনপ্রিয় হয়েছে বেশিদিন হয়নি, বরং বলতে গেলে এটি এখনো নতুন।
দেশে ‘ক্রিয়েটর ইকোনমি’ বাড়ছে, সেই সাথে কনটেন্ট নিয়ে মানুষের আগ্রহ ও সচেতনতাও বাড়ছে। ফলে, অদূর ভবিষ্যতে দেশে প্রচুর কনটেন্ট মার্কেটারের চাহিদা তৈরি হবে, কিন্তু যথেষ্ট জোগান থাকবে না। কারণ দেশে ভালো কনটেন্ট মার্কেটার তেমন তৈরি হচ্ছে না।
এই বইটি আপনাকে কনটেন্ট মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা দেবে, যা কনটেন্ট মার্কেটিংকে শক্ত ক্যারিয়ার হিসেবে নেবার পথ তৈরি করে দিতে পারবে। আপনি নবিশ বা দক্ষ যা-ই হোন না কেন, এই বই আপনাকে সাহায্য করবে বিক্রয়যোগ্য কনটেন্ট তৈরি ও বাজারজাত করে আপনার ব্যবসা, পণ্য, সেবা বা পার্সোনাল ব্র্যান্ডকে বিকশিত ও টেকসই করতে, এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে।
আমার সিংহভাগ পাঠক আমাদের দেশীয় বিজনেস বা মার্কেটিংয়ের কেস স্টাডি পড়তে খুব পছন্দ করেন; যার সাথে তারা নিজেদের একাত্ম করতে পারেন। কন্টেন্ট মার্কেটিংয়ের অসংখ্য বিদেশি কেস স্টাডি আপনি গুগলে সার্চ করলেই পাবেন, কিন্তু আমাদের দেশীয় কোম্পানির দেশীয় মার্কেটার বা দেশীয় উদ্যোক্তা দ্বারা নির্বাহ করা কনটেন্ট মার্কেটিংয়ের কেস স্টাডি খুঁজে পাওয়া কঠিন।
আমি বেশ কয়েকটা দেশি কেস স্টাডি এই বইতে উল্লেখ করে আমার পাঠকদের জন্য সে কাজটা সহজ করে দিয়েছি। দেখানোর চেষ্টা করেছি যে, কনটেন্ট মার্কেটিংয়ের মৌলিক সূত্রগুলো আমাদের দেশেই কত চমৎকারভাবে প্রয়োগ করা হচ্ছে। আশা করি, ভিনদেশী কেস স্টাডিগুলোর সাথে সাথে স্থানীয় কেসগুলোও পাঠকদের জন্য একই সাথে উপভোগ্য ও শিক্ষণীয় হবে।
360.00৳480.00৳কনটেন্ট মার্কেটিং(কনটেন্ট মার্কেটিং)
360.00৳480.00৳ -
কর্পোরেট লিডারশিপ(হার্ডকাভার)
লিডারশিপ নিয়ে আমাদের মনে নানারকম প্রশ্ন কাজ করে, আসলে লিডারশিপ কী, কেন প্রয়োজন, ম্যানেজমেন্ট এবং লিডারশিপের মধ্যে পার্থক্য কী, ইত্যাদি। বিশেষ করে পেশাগত পরিমণ্ডলে একজন সফল লিডার হতে গেলে তার আসলে কী কী বিষয়ে দক্ষতা প্রয়োজন, এ নিয়ে অনেকেই সংশয়ে ভোগেন। বইটিতে অত্যন্ত সাবলীল ভাষায় সবার বোঝার উপযোগী করে, বিভিন্ন উদাহরণ এবং উদ্ধৃতির মাধ্যমে সব বিষয় ব্যাখ্যা করা হয়েছে।
225.00৳300.00৳কর্পোরেট লিডারশিপ(হার্ডকাভার)
225.00৳300.00৳ -
কাইজেন(হার্ডকাভার)
যেকোনো কাজের আগে প্রত্যেকের উচ্ছ্বাস-মতামত এবং অনুপ্রেরণা প্রয়োজন, ভবেই সেই কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়। আর মন মানসিকতা ঠিক না থাকলে আপনারই মুশকিল সুতরাং যেটি করতে হবে সেই পদ্ধতির নাম হলো কাইজেন (Kaizen)। এটি এমন একটি বিষয় যার মাধ্যমে আপনি শারীরিক এবং মানসিকভাবে সচল অনুভব করবেন।
কাইজেন আসলে কী? এটিকে চিকিৎসার ভাষায় ওয়ান মিনিট প্রিন্সিপাল বলা হয়। নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে, অথবা নিজেকে মোটিভেট করতে এটি আপনার কাজে আসবে। এতে অলসতা কমে গিয়ে কাজ করার ইচ্ছে বাড়তে থাকে। জাপানিজ ভাষায়, কাই শব্দের অর্থ চেঞ্জ অথবা পরিবর্তন এবং জেন অর্থ উইজডম বা ইচ্ছে। মাসাকি ইমাই নামক এক ব্যক্তি সর্বপ্রথম এই থেরাপির আবিষ্কার করেন। মাসাকি ইমাই মনে করেন-এমন একদিনও পার হয় না যেখানে আপনি নিজের ইচ্ছে অনুযায়ী কাজ না করে চলে আসেন, সেই ব্যাপ্তি আরো বাড়াতে হবে। কাইজেন একদিন দুদিন নয়, প্রতিদি
375.00৳500.00৳কাইজেন(হার্ডকাভার)
375.00৳500.00৳ -
গিভ এন্ড টেক(হার্ডকাভার)
এডাম এম. গ্রান্ট সংক্ষেপে এডাম গ্রান্ট একছন আমেরিকান মনস্থভূবিদ এবং লেখক। তিনি বর্তমানে ওয়ার্টিন স্কুল অফ দা উিনিভার্সিটি অফ সেননিদভেনিয়ার একজন অধ্যাপক, মিনি সাংগঠনিক অনন্তভূবিদ হিসেবে বিশেষভাবে প্রাজ্ঞতার অধিকারী। তিনি মাত্র ২৮ বছর ব্যয়নে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে এই পদে নিযুক্ত হন এবং ওয়ার্টিন স্কুলের ইতিহাসে সবচাইতে কমবয়সী অধ্যাপকের স্বীকৃতি পান।
জন্ম ১৩ই আগস্ট, ১৯৮১। জন্মস্থান যুক্তরাষ্ট্রের মিসিগান- এর ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপ।
স্ত্রী: এলিসন গ্রান্ট
সন্তান: ৩ জন
কর্মক্ষেত্র। সাংগঠনিক মনস্তত্ত্ব, ব্যবস্থাপনা। এছাড়াও বিভিন্ন বৈচিত্রময় কর্মক্ষেত্রে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
শিক্ষা পেয়োলুপ হাইস্কুল, ইউনিভার্সিটি অফ মিসিগান, ওয়েস্ট ব্লুমফিল্ড হাইস্কুল এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠানে তিনি শিক্ষা গ্রহণ করেন।
360.00৳480.00৳গিভ এন্ড টেক(হার্ডকাভার)
360.00৳480.00৳ -
ডিজিটাল মার্কেটিং ফর ই-কমার্স : ব্রান্ডিং. মার্কেটিং. সেল্স
বইটি উপকারে আসবে—• নতুন উদ্যোক্তা ও অনলাইন বিজনেস স্টার্টআপদের• ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মীদের• মার্কেটিং ও বিজনেস স্টুডেন্টদের• প্রচলিত ব্যবসায় অনলাইন মার্কেটিং যুক্ত করতে আগ্রহীদের________________________________________মূল ফোকাস:• পণ্য প্রচার ও বিক্রির ডিজিটাল কৌশল• ব্র্যান্ড বিল্ডিংয়ের বাস্তবিক গাইডলাইন• বাস্তব অভিজ্ঞতা ও সহজ ভাষায় ব্যাখ্যাএটি শুধু একটি বই নয়, বরং আগামী দিনের সফল ডিজিটাল মার্কেটারদের জন্য একটি রোডম্যাপ।247.00৳330.00৳ডিজিটাল মার্কেটিং ফর ই-কমার্স : ব্রান্ডিং. মার্কেটিং. সেল্স
247.00৳330.00৳ -
থিংক অ্যান্ড গ্রো রিচ(হার্ডকাভার)
এ বইয়ের প্রতিটি অধ্যায়ে টাকা উপার্জনের রহস্য বর্ণিত হয়েছে। আর এ বর্ণনাগুলো আমি করেছি দীর্ঘদিন ধরে পাঁচশোরও বেশি অত্যন্ত ধনী কিছু ব্যক্তির জীবনী পর্যবেক্ষণের মাধ্যমে।
প্রায় পঁচিশ বছর আগে অ্যান্ড্রু কার্নেগি আমার মনে এই চিন্তার অবতারণা করেন। যখন সেই চালাক এবং মনোমোহিনী স্কটিশ বুড়ো আমার মনে এই বীজ বপন করেন তখন আমি একজন বালক বৈ আর কিছু নই। চেয়ারে পিঠ ঠেকিয়ে বসা, চোখে আনন্দের চমক নিয়ে তিনি সতর্কতার সঙ্গে আমাকে পর্যবেক্ষণ করছিলেন এটা দেখতে যে, তার কথা বোঝার মতো বুদ্ধি আমার আছে কি-না।
যখন তিনি দেখেন যে, আমি ধারণাটা গ্রহণ করেছি তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি অন্তত বিশ বছর ধরে বিশ্বের নর এবং নারীকে এই রহস্য জানানোর জন্য প্রস্তুত করতে রাজি আছি কি-না। আমি বলেছিলাম, আমি পারব এবং কার্নেগি সাহেবের সহযোগিতায় আমি সেই প্রতিজ্ঞা রাখতে সক্ষম হয়েছিলাম।
এ বইয়ে সেই রহস্যের উল্লেখ আছে, যা অন্তত সব পেশার ব্যক্তির ওপর পরীক্ষা করে তারপর নির্ধারণ করা হয়েছে। জনাব কার্নেগি যে একটি জাদুকরী সূত্র প্রয়োগ করে বিশাল সম্পদের মালিক হয়েছেন তা মানুষের গোচরে আনা প্রয়োজন কিন্তু তিনি জানতেন এ রহস্য উদ্ঘাটনে বিস্তারিত গবেষণা প্রয়োজন। তিনি আশা করেছিলেন, আমি হয়তো বিভিন্ন নারী ও পুরুষের জীবন পর্যবেক্ষণ করে সেই সূত্রের প্রয়োগ ও পরীক্ষণের বিষয়টি নিশ্চিত হতে পারব।
তিনি বিশ্বাস করতেন যেন এ সূত্র সব পাবলিক স্কুল ও কলেজে পড়ানো হোক। তিনি এটাও ভাবতেন, এটা যদি ঠিকভাবে পড়ানো হয় তাহলে পুরো
262.50৳350.00৳থিংক অ্যান্ড গ্রো রিচ(হার্ডকাভার)
262.50৳350.00৳ -
দি আর্ট অব কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজমেন্ট(হার্ডকাভার)
দি আর্ট অব কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজমেন্ট কর্পোরেট দুনিয়া যেন এক বিশাল সমুদ্র- এখানে ওঠা-নামা আছে, কড় আছে, আবার অনাবিষ্কৃত সম্ভাবনার দিগন্তও রয়েছে। এই সমুদ্রে টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষ আর্থিক দিকনির্দেশনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং পুঁজি ব্যবস্থাপনায় দূরদর্শিতা। ঠিক সেই প্রয়োজন থেকেই লেখা দি আর্ট অব কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজমেন্ট- যা ব্যবসা পরিচালনা, আর্থিক বিশ্লেষণ ও কর্পোরেট সিদ্ধান্তে পথ দেখাবে এক নতুন দৃষ্টিভঙ্গি।
এ বইতে কর্পোরেট বাজেটিং, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, ক্যাপিটাল স্ট্রাকচার, রিস্ক কন্ট্রোল, লোন রি-স্ট্রাকচারিং, অপারেশনাল কস্ট ম্যানেজমেন্ট, বিনিয়োগ পরিকল্পনা থেকে শুরু করে কোম্পানির আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করার আধুনিক নীতি-কৌশল উপস্থাপিত হয়েছে সহজ ভাষায়।
বাস্তব উদাহরণ, উপাত্ত, ব্যর্থতা ও সাফল্যের গল্প এই বইকে করেছে আরও জীবন্ত ও ব্যবহারিক।
দীর্ঘ কর্পোরেট অভিজ্ঞতাসম্পন্ন লেখক সাইফুল হোসেন তাঁর অভিজ্ঞতার আলোয় দেখিয়েছেনড়সঠিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট একটি ব্যবসার প্রাণশক্তি, যা প্রতিষ্ঠানকে সংকট থেকে সম্ভাবনার পথে নিয়ে যেতে পারে।
পেশাজীবী, উদ্যোক্তা, ব্যাংকার ও কর্পোরেট সিদ্ধান্ত-নির্মাতাদের জন্য এটি হতে পারে এক অমূল্য সহযাত্রী।
525.00৳700.00৳দি আর্ট অব কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজমেন্ট(হার্ডকাভার)
525.00৳700.00৳ -
দি আর্ট অব পারসোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট(হার্ডকভার)
বইটির বিষয়বস্তুসমূহ:• কীভাবে একটি সুশৃঙ্খল ব্যক্তিগত বাজেট তৈরি করবেন• সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার উপায়• বিভিন্ন ধরনের বিনিয়োগ পদ্ধতি এবং ঝুঁকি নিয়ন্ত্রণের কৌশল• ব্যক্তিগত ঋণ ও করের বিষয়ে প্রয়োজনীয় ধারণা• অবসর জীবনের পরিকল্পনা ও জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নেওয়া
আপনার লক্ষ্য যাই হোক না কেন—
পরিবারের আর্থিক পরিচালনা
আর্থিক স্বাধীনতা অর্জন
অথবা দক্ষ বিনিয়োগকারী হওয়া—375.00৳500.00৳দি আর্ট অব পারসোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট(হার্ডকভার)
375.00৳500.00৳ -
দ্য কম্পাউন্ড ইফেক্ট জাম্পস্টার্ট ইয়োর ইনকাম, ইয়োর লাইফ, ইয়োর সাকসেস(হার্ডকাভার)
এ বইটি সাফল্য সম্পর্কে লেখা হয়েছে। সেই সাথে সফলতা অর্জন করতে কী কী করতে হবে, সেটা সম্পর্কেও এ বইটিতে লেখা হয়েছে। এখনই সময় যখন কেউ একজন আপনাকে এ বিষয়ে সরাসরি কিছু বলবে কিংবা কারো এ বিষয়ে বলা উচিত। আপনি এ বিষয়ে অনেকদিন ধরেই বিভ্রান্ত হচ্ছেন। আসলে এ বিষয়ে কোনো ম্যাজিক বুলেট কিংবা কোনো গোপন ফর্মুলা নেই। অথবা দ্রুতগতিতে কোনো পিক্স করার মতো ব্যাপার নেই। আপনি দৈনিক কেবল ২ ঘন্টা ধরে ইন্টারনেটে সময় দিলেই প্রতি বছরে নির্ধারিতভাবে ২০,০০,০০০ ডলার উপার্জন করতে পারবেন না। এক সপ্তাহের মধ্যেই আপনার ওজন ৩০ পাউন্ড কমে যাবে না। কোনো ক্রিম মেখে আপনি নিজের চেহারা থেকে ২০ বছর বয়স কমিয়ে ফেলতে পারবেন না। নিজের প্রেমময় জীবনকে আপনি কোনো নির্দিষ্ট পিল খেয়েই ঠিক করে নিতে পারবেন না। অথবা অন্য যে কোনো ধরনের স্কিমে আপনি দীর্ঘস্থায়ী সফলতা পাবেন না। এটা অবশ্যই ভালো হতো যদি আপনি নিজের জন্য সাফল্য, সুনাম, আত্মবিশ্বাস, সুন্দর-স্বাস্থ্যকর সম্পর্ক, সুস্বাস্থ্য আর ভালো থাকাকে স্থানীয় কোনো ওয়ালমার্টের সাজানো তাকের উপর থেকে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে কিনে আনতে পারতেন। কিন্তু এটা কখনোই সম্ভব নয়।
আমরা ধারাবাহিকভাবে আরো বেশি ধনী হওয়ার, আরো ফিট হয়ে ওঠার, আরো তরুণ হওয়ার, আরো সেক্সি হওয়ার শিহরণ জাগানো বিভিন্ন দাবি-দাওয়া দ্বারা প্রভাবিত হই… আর এ সবকিছু হবে একেবারে রাতারাতি কেবল ৩৯.৯৫ ডলারের বিনিময়ে। এ ধরনের বার বার কানের কাছে বেজে চলা মার্কেটিং ম্যাসেজগুলো আসলে সফলতার জন্য কী প্রয়োজন সেই বিষয়ে আমাদের মূল চিন্তার স্রোতকে বিভ্রান্ত করে দিচ্ছে। তাই এখন আমরা সফলতার জন্য আসলে কী প্রয়োজন এই সহজ অথচ গভীরতর জ্ঞানের প্রতি দৃষ্টিপাত করার মতো ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি।
240.00৳320.00৳











