• হান্ড্রেড সিক্রেটস অব সাকসেস(হার্ডকাভার)

    প্রায় বিশ বছর ধরে প্রতি রবিবার সকালে আমি একটি সেমিনারে নিয়মিত উপস্থিত থাকি। আত্ম-উন্নয়নমূলক বক্তৃতা দিই। সেখানে অনেকে আসে। কিছু নতুন মুখ, কিছু পুরনো। সেই পুরনো মুখের মধ্যে কয়েকজন অতি উৎসাহী ছেলে আছে, যারা আমার বক্তৃতা শোনার জন্য অনেক দূর থেকে ছুটে আসে। আনি যখন কথা বলতে শুরু করি ছেলেগুলো আমার চারপাশ ঘিরে রাখে।

    বক্তৃতা শেষে করতালি দিয়ে অভিবাদন জানায়। কিছুদিন পর আমি তাদের নিয়ে ভাবতে শুরু করলাম। একসময় সিদ্ধান্ত নিলাম, প্রতি সপ্তাহে আমি অন্তত একটি নীতি লিখে রাখব। বিগত বিশ বছর ধরে আমি এদের নিয়ে গবেষণা করেছি। তারা আমাকে এত পছন্দ করে কেন? এর পিছনে গোপনীয়তাটি আবিষ্কার করতে গিয়ে শুরু… সেইসব আলোচনার সংগ্রহ থেকে এই বইটি লেখা। আপনার হাতে পরীক্ষিত সাফল্যের শত গোপনীয়তা। এখানে গোপনীয়তা হলো কৌশল। এই কৌশল অবলম্বন করার মাধ্যমে সাফল্য অর্জন করা সহজ। সফলতার জন্য আপনার পরিকল্পনাটিকে কাজে লাগান। আপনার ভালো-মন্দ কেবল আপনি জানেন। অন্যের পক্ষে তা জানা সম্ভব নয়। তাই সঠিক নীতিটি অনুসরণ করতে সঠিক কাজটিকে বেছে নিন। পছন্দ যেহেতু আপনার, স্বেচ্ছায় এগিয়ে যান… কেউ আপনাকে চাপ প্রয়োগ করবে না।

    তবে এ বইটি আপনার জীবনের সম্ভাবনাকে গুরুত্বপূর্ণ করে তুলতে সহায়তা করবে। এখানে সাফল্যের জন্য গোপনীয়তার যে মূলমন্ত্র উল্লেখ করা হয়েছে সেগুলো অনুসরণ করুন।

    শত শত সফল মানুষ এগুলো বাস্তবায়ন করেছে। ফলে এই নীতিগুলো তাদের দৈনন্দিন জীবনে সাফল্য অর্জন করেছে। মনে রাখবেন, এই নীতিগুলো সাফল্যের জন্য সীমাবদ্ধ নয়। আমি এখানে প্রতিটি নীতি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন পদক্ষেপগুলো অনুসরণ করতে কোনো অসুবিধা না হয়। আশাকরি আপনি উপকৃত হবেন। ব্যক্তিত্ব, ব্যবসা বা ক্যারিয়ারে সাফল্য অর্জনের জন্য এগুলো প্রয়োগ করতে পারেন। এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তাহলে সাফল্যের পথে এগিয়ে যান।

    165.00৳ 220.00৳ 
  • দ্য কম্পাউন্ড ইফেক্ট জাম্পস্টার্ট ইয়োর ইনকাম, ইয়োর লাইফ, ইয়োর সাকসেস(হার্ডকাভার)

    এ বইটি সাফল্য সম্পর্কে লেখা হয়েছে। সেই সাথে সফলতা অর্জন করতে কী কী করতে হবে, সেটা সম্পর্কেও এ বইটিতে লেখা হয়েছে। এখনই সময় যখন কেউ একজন আপনাকে এ বিষয়ে সরাসরি কিছু বলবে কিংবা কারো এ বিষয়ে বলা উচিত। আপনি এ বিষয়ে অনেকদিন ধরেই বিভ্রান্ত হচ্ছেন। আসলে এ বিষয়ে কোনো ম্যাজিক বুলেট কিংবা কোনো গোপন ফর্মুলা নেই। অথবা দ্রুতগতিতে কোনো পিক্স করার মতো ব্যাপার নেই। আপনি দৈনিক কেবল ২ ঘন্টা ধরে ইন্টারনেটে সময় দিলেই প্রতি বছরে নির্ধারিতভাবে ২০,০০,০০০ ডলার উপার্জন করতে পারবেন না। এক সপ্তাহের মধ্যেই আপনার ওজন ৩০ পাউন্ড কমে যাবে না। কোনো ক্রিম মেখে আপনি নিজের চেহারা থেকে ২০ বছর বয়স কমিয়ে ফেলতে পারবেন না। নিজের প্রেমময় জীবনকে আপনি কোনো নির্দিষ্ট পিল খেয়েই ঠিক করে নিতে পারবেন না। অথবা অন্য যে কোনো ধরনের স্কিমে আপনি দীর্ঘস্থায়ী সফলতা পাবেন না। এটা অবশ্যই ভালো হতো যদি আপনি নিজের জন্য সাফল্য, সুনাম, আত্মবিশ্বাস, সুন্দর-স্বাস্থ্যকর সম্পর্ক, সুস্বাস্থ্য আর ভালো থাকাকে স্থানীয় কোনো ওয়ালমার্টের সাজানো তাকের উপর থেকে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে কিনে আনতে পারতেন। কিন্তু এটা কখনোই সম্ভব নয়।

    আমরা ধারাবাহিকভাবে আরো বেশি ধনী হওয়ার, আরো ফিট হয়ে ওঠার, আরো তরুণ হওয়ার, আরো সেক্সি হওয়ার শিহরণ জাগানো বিভিন্ন দাবি-দাওয়া দ্বারা প্রভাবিত হই… আর এ সবকিছু হবে একেবারে রাতারাতি কেবল ৩৯.৯৫ ডলারের বিনিময়ে। এ ধরনের বার বার কানের কাছে বেজে চলা মার্কেটিং ম্যাসেজগুলো আসলে সফলতার জন্য কী প্রয়োজন সেই বিষয়ে আমাদের মূল চিন্তার স্রোতকে বিভ্রান্ত করে দিচ্ছে। তাই এখন আমরা সফলতার জন্য আসলে কী প্রয়োজন এই সহজ অথচ গভীরতর জ্ঞানের প্রতি দৃষ্টিপাত করার মতো ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি।

    240.00৳ 320.00৳ 
  • কর্পোরেট লিডারশিপ(হার্ডকাভার)

    লিডারশিপ নিয়ে আমাদের মনে নানারকম প্রশ্ন কাজ করে, আসলে লিডারশিপ কী, কেন প্রয়োজন, ম্যানেজমেন্ট এবং লিডারশিপের মধ্যে পার্থক্য কী, ইত্যাদি। বিশেষ করে পেশাগত পরিমণ্ডলে একজন সফল লিডার হতে গেলে তার আসলে কী কী বিষয়ে দক্ষতা প্রয়োজন, এ নিয়ে অনেকেই সংশয়ে ভোগেন। বইটিতে অত্যন্ত সাবলীল ভাষায় সবার বোঝার উপযোগী করে, বিভিন্ন উদাহরণ এবং উদ্ধৃতির মাধ্যমে সব বিষয় ব্যাখ্যা করা হয়েছে।

    225.00৳ 300.00৳ 
  • দি আর্ট অব কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজমেন্ট(হার্ডকাভার)

    দি আর্ট অব কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজমেন্ট কর্পোরেট দুনিয়া যেন এক বিশাল সমুদ্র- এখানে ওঠা-নামা আছে, কড় আছে, আবার অনাবিষ্কৃত সম্ভাবনার দিগন্তও রয়েছে। এই সমুদ্রে টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষ আর্থিক দিকনির্দেশনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং পুঁজি ব্যবস্থাপনায় দূরদর্শিতা। ঠিক সেই প্রয়োজন থেকেই লেখা দি আর্ট অব কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজমেন্ট- যা ব্যবসা পরিচালনা, আর্থিক বিশ্লেষণ ও কর্পোরেট সিদ্ধান্তে পথ দেখাবে এক নতুন দৃষ্টিভঙ্গি।

    এ বইতে কর্পোরেট বাজেটিং, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, ক্যাপিটাল স্ট্রাকচার, রিস্ক কন্ট্রোল, লোন রি-স্ট্রাকচারিং, অপারেশনাল কস্ট ম্যানেজমেন্ট, বিনিয়োগ পরিকল্পনা থেকে শুরু করে কোম্পানির আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করার আধুনিক নীতি-কৌশল উপস্থাপিত হয়েছে সহজ ভাষায়।

    বাস্তব উদাহরণ, উপাত্ত, ব্যর্থতা ও সাফল্যের গল্প এই বইকে করেছে আরও জীবন্ত ও ব্যবহারিক।

    দীর্ঘ কর্পোরেট অভিজ্ঞতাসম্পন্ন লেখক সাইফুল হোসেন তাঁর অভিজ্ঞতার আলোয় দেখিয়েছেনড়সঠিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট একটি ব্যবসার প্রাণশক্তি, যা প্রতিষ্ঠানকে সংকট থেকে সম্ভাবনার পথে নিয়ে যেতে পারে।

    পেশাজীবী, উদ্যোক্তা, ব্যাংকার ও কর্পোরেট সিদ্ধান্ত-নির্মাতাদের জন্য এটি হতে পারে এক অমূল্য সহযাত্রী।

    525.00৳ 700.00৳ 
  • গিভ এন্ড টেক(হার্ডকাভার)

    এডাম এম. গ্রান্ট সংক্ষেপে এডাম গ্রান্ট একছন আমেরিকান মনস্থভূবিদ এবং লেখক। তিনি বর্তমানে ওয়ার্টিন স্কুল অফ দা উিনিভার্সিটি অফ সেননিদভেনিয়ার একজন অধ্যাপক, মিনি সাংগঠনিক অনন্তভূবিদ হিসেবে বিশেষভাবে প্রাজ্ঞতার অধিকারী। তিনি মাত্র ২৮ বছর ব্যয়নে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে এই পদে নিযুক্ত হন এবং ওয়ার্টিন স্কুলের ইতিহাসে সবচাইতে কমবয়সী অধ্যাপকের স্বীকৃতি পান।

    জন্ম ১৩ই আগস্ট, ১৯৮১। জন্মস্থান যুক্তরাষ্ট্রের মিসিগান- এর ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপ।

    স্ত্রী: এলিসন গ্রান্ট

    সন্তান: ৩ জন

    কর্মক্ষেত্র। সাংগঠনিক মনস্তত্ত্ব, ব্যবস্থাপনা। এছাড়াও বিভিন্ন বৈচিত্রময় কর্মক্ষেত্রে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।

    শিক্ষা পেয়োলুপ হাইস্কুল, ইউনিভার্সিটি অফ মিসিগান, ওয়েস্ট ব্লুমফিল্ড হাইস্কুল এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠানে তিনি শিক্ষা গ্রহণ করেন।

    360.00৳ 480.00৳ 
  • নেগোসিয়েশন(হার্ডকাভার)

    আদিম সমাজে যখন মানুষের মধ্যে পারস্পরিক বিনিময় প্রথার প্রবর্তন হয়, তখন থেকেই মানব জীবনের প্রতিটি পর্যায়ে বিশেষ করে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নেগোসিয়েশন প্রক্রিয়ার অদৃশ্য হাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লেখক এই বইয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিখ্যাত বিজনেসম্যানদের দৃষ্টান্ত তুলে ধরেছেন। প্রমাণ করার চেষ্টা করেছেন যে, কর্পোরেট জগতে একজন ব্যক্তির (ব্যবসায়িক কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রে) সফলতা লাভের জন্য নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি কার্যকর নেগোসিয়েশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। যে-কোনো ব্যবসায়িক চুক্তিতে সফল হওয়ার ক্ষেত্রে কীভাবে সফলভাবে নেগোসিয়েশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট অনুসরণীয় নীতিমালা এ গ্রন্থে বর্ণনা করেছেন। বইটি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে উত্তরোত্তর সফলতা লাভের জন্য একটি দৃষ্টান্তমূলক গাইডলাইন।

    150.00৳ 200.00৳ 
  • কাইজেন(হার্ডকাভার)

    যেকোনো কাজের আগে প্রত্যেকের উচ্ছ্বাস-মতামত এবং অনুপ্রেরণা প্রয়োজন, ভবেই সেই কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়। আর মন মানসিকতা ঠিক না থাকলে আপনারই মুশকিল সুতরাং যেটি করতে হবে সেই পদ্ধতির নাম হলো কাইজেন (Kaizen)। এটি এমন একটি বিষয় যার মাধ্যমে আপনি শারীরিক এবং মানসিকভাবে সচল অনুভব করবেন।

    কাইজেন আসলে কী? এটিকে চিকিৎসার ভাষায় ওয়ান মিনিট প্রিন্সিপাল বলা হয়। নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে, অথবা নিজেকে মোটিভেট করতে এটি আপনার কাজে আসবে। এতে অলসতা কমে গিয়ে কাজ করার ইচ্ছে বাড়তে থাকে। জাপানিজ ভাষায়, কাই শব্দের অর্থ চেঞ্জ অথবা পরিবর্তন এবং জেন অর্থ উইজডম বা ইচ্ছে। মাসাকি ইমাই নামক এক ব্যক্তি সর্বপ্রথম এই থেরাপির আবিষ্কার করেন। মাসাকি ইমাই মনে করেন-এমন একদিনও পার হয় না যেখানে আপনি নিজের ইচ্ছে অনুযায়ী কাজ না করে চলে আসেন, সেই ব্যাপ্তি আরো বাড়াতে হবে। কাইজেন একদিন দুদিন নয়, প্রতিদি

    375.00৳ 500.00৳ 
  • প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট (হার্ডকভার)

    প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট” বই থেকে আপনি শিখবেন:

    1. বাজেটিং – মাসিক আয়-ব্যয় হিসাব করা ও সঞ্চয় করা।

    2. লক্ষ্যভিত্তিক সঞ্চয় – হোম, গাড়ি, পরিবার বা ভবিষ্যতের জন্য টাকা সংরক্ষণ।

    3. ঋণ ও দায়িত্ব – লোন ও ক্রেডিট কার্ড সতর্কতার সঙ্গে ব্যবহার।

    4. বিনিয়োগ – শেয়ার, FD, মিউচুয়াল ফান্ড ইত্যাদি।

    5. ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন – অপ্রয়োজনীয় খরচ কমানো ও নিয়মিত হিসাব-নিকাশ।

    6. প্রবাসীদের চ্যালেঞ্জ – রেমিটেন্স ও বিদেশে খরচ পরিচালনা।

    💡 মূল উদ্দেশ্য: আয়-ব্যয় নিয়ন্ত্রণ, সঞ্চয়, দায়িত্বশীল ঋণ ব্যবহার, ও সম্পদ বৃদ্ধি।

    450.00৳ 600.00৳ 

Main Menu