কনটেন্ট মার্কেটিং(কনটেন্ট মার্কেটিং)

360.00৳ 480.00৳  (-25%)

In stock

বাংলাদেশে কনটেন্ট মার্কেটিং টার্মটা জনপ্রিয় হয়েছে বেশিদিন হয়নি, বরং বলতে গেলে এটি এখনো নতুন।

দেশে ‘ক্রিয়েটর ইকোনমি’ বাড়ছে, সেই সাথে কনটেন্ট নিয়ে মানুষের আগ্রহ ও সচেতনতাও বাড়ছে। ফলে, অদূর ভবিষ্যতে দেশে প্রচুর কনটেন্ট মার্কেটারের চাহিদা তৈরি হবে, কিন্তু যথেষ্ট জোগান থাকবে না। কারণ দেশে ভালো কনটেন্ট মার্কেটার তেমন তৈরি হচ্ছে না।

এই বইটি আপনাকে কনটেন্ট মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা দেবে, যা কনটেন্ট মার্কেটিংকে শক্ত ক্যারিয়ার হিসেবে নেবার পথ তৈরি করে দিতে পারবে। আপনি নবিশ বা দক্ষ যা-ই হোন না কেন, এই বই আপনাকে সাহায্য করবে বিক্রয়যোগ্য কনটেন্ট তৈরি ও বাজারজাত করে আপনার ব্যবসা, পণ্য, সেবা বা পার্সোনাল ব্র্যান্ডকে বিকশিত ও টেকসই করতে, এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে।

আমার সিংহভাগ পাঠক আমাদের দেশীয় বিজনেস বা মার্কেটিংয়ের কেস স্টাডি পড়তে খুব পছন্দ করেন; যার সাথে তারা নিজেদের একাত্ম করতে পারেন। কন্টেন্ট মার্কেটিংয়ের অসংখ্য বিদেশি কেস স্টাডি আপনি গুগলে সার্চ করলেই পাবেন, কিন্তু আমাদের দেশীয় কোম্পানির দেশীয় মার্কেটার বা দেশীয় উদ্যোক্তা দ্বারা নির্বাহ করা কনটেন্ট মার্কেটিংয়ের কেস স্টাডি খুঁজে পাওয়া কঠিন।

আমি বেশ কয়েকটা দেশি কেস স্টাডি এই বইতে উল্লেখ করে আমার পাঠকদের জন্য সে কাজটা সহজ করে দিয়েছি। দেখানোর চেষ্টা করেছি যে, কনটেন্ট মার্কেটিংয়ের মৌলিক সূত্রগুলো আমাদের দেশেই কত চমৎকারভাবে প্রয়োগ করা হচ্ছে। আশা করি, ভিনদেশী কেস স্টাডিগুলোর সাথে সাথে স্থানীয় কেসগুলোও পাঠকদের জন্য একই সাথে উপভোগ্য ও শিক্ষণীয় হবে।

কনটেন্ট মার্কেটিং বইটি থেকে তুমি শিখবে কীভাবে কনটেন্ট তৈরি করে মানুষকে আকৃষ্ট করা যায় এবং সেটাকে কাজে লাগিয়ে নিজের ব্র্যান্ড বা বিজনেস বড় করা যায়। লেখক প্রণয় হাসান দেখিয়েছেন—ভালো কনটেন্ট শুধু লেখা না, বরং মানুষের সমস্যা বুঝে সেই অনুযায়ী ভ্যালু দেওয়া।
এই বই পড়ে তুমি বুঝবে কীভাবে সোশ্যাল মিডিয়ায় (Facebook, YouTube ইত্যাদি) আকর্ষণীয় পোস্ট, ভিডিও বা কনটেন্ট বানাতে হয়, কীভাবে অডিয়েন্স টার্গেট করতে হয় এবং কীভাবে ধারাবাহিকভাবে কনটেন্ট দিয়ে নিজের পরিচিতি বাড়ানো যায়। পাশাপাশি তুমি শিখবে স্টোরিটেলিং, কনটেন্ট প্ল্যানিং, ব্র্যান্ডিং এবং অনলাইনে বিশ্বাসযোগ্যতা তৈরি করার কৌশল।
সহজভাবে বললে, এই বই তোমাকে শেখাবে কীভাবে স্মার্টভাবে কনটেন্ট বানিয়ে নিজের নাম, স্কিল বা ব্যবসাকে অনলাইনে গ্রো করানো যায়।

Be the first to review “কনটেন্ট মার্কেটিং(কনটেন্ট মার্কেটিং)”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Main Menu